Loading Events

জৈব জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে যা বায়ুর গুণগত মান নষ্ট করছে। এছাড়া জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতায় পরিবেশ দূষণ ও জ্বালানি নিরাপত্তা হুমকি বেড়েছে। তাই নির্মল বায়ু এবং জ্বালানী নিরাপত্তা নিশ্চিতে জীবাশ্ম জ্বালানি বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 
 

শনিবার (১৭ জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সেমিনার রুমে আয়োজিত গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘নির্মল বায়ু এবং জ্বালানী নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তির প্রসার’ বিষয়ক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

এতে সহ-আয়োজক হিসেবে ছিল পরিবেশ উদ্যোগ, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

 

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের সভাপতিত্বে ওই বৈঠকে প্রধান অতিথি ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল এবং বিশেষ অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (এডমিন) মো: জাকির হোসেন।