বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে একটি গবেষক দল ২০১৭ সালে জরিপ কার্যক্রম পরিচালনা করে। এ গবেষণায় জরিপকাজের জন্য গ্রীষ্মকাল এবং শীতকালের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়। ঢাকা শহরের মোট ৩৬টি স্থানে গবেষণার উপাত্ত সংগ্রহের জন্য স্বয়ংক্রিয় তাপমাত্রা পরিমাপক যন্ত্র ব্যবহৃত হয়, যার মধ্যে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২১টি স্থান এবং দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৫টি স্থান নির্বাচন করা হয়েছিল।
