by Team CAPS, 0 Comments
বর্তমানে দূষণগুলোর মধ্যে বায়ুদূষণের ভয়াবহতা সবচেয়ে বেশি। বৈশ্বিক বায়ু পরিস্থিতি-২০১৭ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা।
by Team CAPS, 0 Comments
নির্বাচনকে ঘিরে উৎসাহ আমেজ বইছে চারদিকে, এরই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ। কিছু ব্যাপার সর্বদা আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যায়, আবার কিছু ব্যাপার আমরা যেমন করে ভাবি ঠিক তার উল্টা হয়ে যায়।
by Team CAPS, 0 Comments
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন দূষণ নিয়ে ভাবতে হয় গবেষকদের। এমনই এক দূষণ ধুলা দূষণ। শুষ্ক মৌসুমে ধুলা দূষণের পরিমাণ অন্যান্য সময়ের তুলনায় অনেকাংশে বেড়ে যায়। বায়ুতে নিজ উপাদানের অতিরিক্ত বা অনাকাঙ্ক্ষিত বস্তু মিশ্রিত হয়ে বায়ুর গুণাগুণ নষ্ট হওয়ার বিষয়টিই বায়ু দূষণ।
by Team CAPS, 0 Comments
মশা নামের ক্ষুদ্র পতঙ্গটি বিশ্ববাসীর জন্য আতঙ্ক। পতঙ্গটি আকারে ছোট হলেও ছড়াতে পারে নানা ধরনের মারাত্মক সংক্রামক রোগ। মশার মাধ্যমে সাধারণত ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ইত্যাদি ভাইরাসজনিত রোগ সংক্রমিত হয়ে থাকে।
by Team CAPS, 0 Comments
প্রাণী এই গ্রহে ঈশ্বরের একটি মূল্যবান উপহার। ‘প্রাণী’ শব্দটি বলতে শুধু প্রাণীদেরই নয়, বরং পাখি, পোকামাকড়, গাছপালা, ছত্রাক, এমনকি অতিক্ষুদ্র প্রাণীসহ সব প্রাণবন্ত জীবনোপকরণকে বোঝায়।এ পৃথিবীতে একটি সুস্থ পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য প্রাণীর গুরুত্ব অনেক। প্রতিটি প্রাণীর খাদ্য শৃঙ্খলে এক অনন্য জায়গা রয়েছে, যা বাস্তুসংস্থান নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখে। কিন্তু বর্তমানে অনেক প্রাণী ও পাখি বিপন্ন হচ্ছে।
by Team CAPS, 0 Comments
বিকাল বেলায় অস্তমিত সূর্যের আলোয় নির্মল বাতাস গায়ে লাগিয়ে হাঁটতে কার না ভালো লাগে! কিন্তু যান্ত্রিকতা আর দূষণ আমাদের এই ভালোলাগাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। ঢাকা শহরের এমন কোনো জায়গা নেই, যেখানে মানুষ নির্মল বায়ুতে শ্বাস নেবে। বিশ্বে প্রতিবছর প্রায় ৩৩ লাখ মানুষ মারা যায় বায়ু দূষণের কারণে। এর মধ্যে ৭৫ শতাংশ মৃত্যুই ঘটে হার্ট অ্যাটাক থেকে আর বাকি ২৫ শতাংশ ফুসফুস রোগে মারা যায়। বায়ু দূষণের মাত্রা এশিয়ায় সবচেয়ে বেশি।
by Team CAPS, 0 Comments
সবারই স্বপ্ন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেশের। দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়াসে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়। এই দিবস পালনের মূল লক্ষ্য হল যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে মানুষকে সচেতন করা, ময়লা-আবর্জনার কারণে সৃষ্ট সমস্যাবলী মানুষকে জানানো। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা একটি অভ্যাস, এই অভ্যাসটি সবার মাঝে গড়ে তোলার তাগিদ সৃষ্টিতে কাজ করে পরিচ্ছন্নতা দিবস।
by Team CAPS, 0 Comments
দূষণ শব্দটি শুনলেই শহরবাসী আঁতকে ওঠে। নানারকম দূষণ হচ্ছে আজকাল। এমনই এক দূষণের নাম গৃহস্থ বায়ুদূষণ (Indoor Air Pollution)। এ দূষণের নাম হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে; কিন্তু এই দূষণ সেই প্রাগৈতিহাসিক সময় থেকে হয়ে এসেছে- মানুষ যখন আগুন ব্যবহার করে রান্না করতে এবং নিজেকে উষ্ণ রাখতে শিখেছে তখন থেকেই এ দূষণের সূচনা।
