কপ২৮ এর প্রথম দিনই লস এন্ড ড্যামেজ তহবিলের বিষয়ে একটি দীর্ঘ প্রতীক্ষিত চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী দিন ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলির উদ্ধার ও ত্রাণের উপর দৃষ্টি নিবদ্ধ করে লস এন্ড ড্যামেজ এর তহবিল আনুষ্ঠানিকভাবে সম্মত হয় এবং গৃহীত হয়। প্রথমে বিশ্বব্যাংকের পৃষ্ঠপোষকতায় একটি তহবিল গঠন করা হবে, যা উন্নয়নশীল দেশগুলিতে অর্থ বিতরণ করতে সক্ষম হবে এবং ধনী শিল্পোন্নত দেশ, উদীয়মান অর্থনীতি এবং জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ যেমন চীন, উপসাগরীয় দেশ এবং কপ২৮ আয়োজক দেশ, সংযুক্ত আরব আমিরাত দ্বারা অর্থায়ন করা হবে। এর মধ্যে আরব আমিরাত থেকে ১০০ মিলিয়ন ডলার, জার্মানি থেকে আরও ১০০ মিলিয়ন ডলার, ব্রিটেন থেকে কমপক্ষে ৫১ মিলিয়ন ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৭.৫ মিলিয়ন ডলার এবং জাপান থেকে ১০ মিলিয়ন ডলার এর প্রতিশ্রুতি দিয়েছেন।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীদের ভূমিকা এবং টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। তাই, আজকে সম্মেলনে মূলত জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নারীদের বিদ্যমান চ্যালেঞ্জ, বিশ্বজুড়ে এ ক্ষেত্রে তাদের সফলতা, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে নারীদের ভূমিকা, বিশ্বজুড়ে পানি সম্পদের ঘাটতি, বন্যা, খরা, আন্ত-দেশীয় সহযোগিতা এবং দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থার উন্নতি আলোচনায় গুরুত্ব পায়।
জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ২৭ এর প্রথম চার দিনের আলোচনা শেষে এটি মনে হচ্ছে যে, গতবারের কপ২৬ এর তুলনায় এইবারের সম্মেলনটি অনেকখানি সফলতার দিকে যাবে। কারণ, গতকাল মঙ্গলবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিঅন কপ২৭ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজের ক্ষতিপূরণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ৫.৭ মিলিয়ন ডলার প্রধানের অঙ্গীকার করেন।
