জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। আর জলবায়ু পরিবর্তনের জন্য কার্বন-ডাই-অক্সাইডের চেয়ে বেশি ক্ষতিকারক হলো মিথেন গ্যাস। প্রাকৃতিকভাবে আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের গ্যাস ও জলীয় বাষ্প থাকে; আর মিথেন তারই একটি। প্রকৃতিতে নানা রকম পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয়। যদিও এই গ্যাস বায়ুমণ্ডলে খুব অল্প সময়ের জন্য থাকে, কিন্তু বায়ুমণ্ডলে এর পরিমাণ বৃদ্ধির ভয়াবহতা ব্যাপক।
সাক্ষাৎকার: ড. আহমদ কামরুজ্জামান মজুমদার
একুশ শতকের সবচেয়ে বড় সমস্যার একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব যেমন- স্বাভাবিক বৃষ্টিপাতের ধরন পাল্টে যাওয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, দাবানল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলের বাড়িঘর ও জমিজমা তলিয়ে যাওয়া, নদ-নদী ও খাল-বিলের পানিপ্রবাহ কমে যাওয়া, লবণাক্ততা বেড়ে যাওয়া ইত্যাদি কারণে মানবসমাজ এখন এক জলবায়ু সংকটকাল অতিক্রম করছে। এই সংকটের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল এমনকি উন্নত দেশগুলোতেও বিপুলসংখ্যক মানুষ পরিণত হচ্ছে জলবায়ু শরণার্থীতে। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগ বা বিরূপ পরিস্থিতির কারণে কোনো স্থানের মানুষ যখন নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করতে বাধ্য হয়, তখন তাদের বলা হয় জলবায়ু শরণার্থী।
বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ এমনিতেই খুবই নাজুক অবস্থানে রয়েছে। প্রতি বছর বায়ুদূষণের কারণে এখানে মৃত্যুহার যেমন বাড়ছে, তেমনি দেশ অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ছে। বাংলাদেশে বায়ুদূষণের অন্যান্য কারণের মধ্যে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অন্যতম। বিদ্যুৎ বিভাগের ওয়েবপোর্টালে দেওয়া তথ্যমতে, দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন হয় মাত্র ৯৪৯ মেগাওয়াট আর ২৪ হাজার ৭৮১ মেগাওয়াট বিদ্যুৎ আসে ফার্নেস তেল, ডিজেল, গ্যাস ও কয়লা পুড়িয়ে। অর্থাৎ দেশের সিংহভাগ বিদ্যুতের চাহিদা মেটানো হয় জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে। এর মধ্যে বায়ুদূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
by Team CAPS, 0 Comments
মানুষের স্বাস্থ্যের ওপর শব্দদূষণের বিশেষ প্রভাবের কারণে বর্তমানে শব্দদূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে পরিণত হয়েছে। ঢাকা শহরের প্রায় সব ব্যস্ত এলাকাতেই শব্দ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি। শব্দের উৎসগুলো স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন হয়ে থাকে। শহর এলাকায় শব্দদূষণের প্রভাব গ্রামাঞ্চল থেকে তুলনামূলক অনেক বেশি। শুধু ঘরের বাইরে, রাস্তায়, কর্মস্থলে নয়; শব্দদূষণ ঘরের ভেতর আধুনিক যন্ত্রপাতি যেমন- ফুড ব্লেন্ডার, ভ্যাকুয়াম ক্লিনার এবং প্রেশার কুকার ইত্যাদি থেকেও উচ্চ শব্দ উৎপন্ন হচ্ছে।
আমাদের প্রাণের শহর ঢাকা বসবাসের অযোগ্য- চলতি বছর এমনই এক ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বসবাসের অযোগ্য হওয়ার অনেক কারণের মধ্যে ‘দূষণ’ ও ‘যানজট’ উল্লেখযোগ্য। প্রকৃতপক্ষে দূষণ ও যানজট আন্তঃসম্পর্কিত। সড়কে দীর্ঘ যানজট বায়ুদূষণ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে। ঢাকার মতো এত যানজট পৃথিবীর অন্য কোনো মেগাসিটিতে নেই। জনবহুল এই শহরে সকাল বেলায় এখন আর পাখির ডাকে ঘুম ভাঙে না। সে জায়গায় অবস্থান নিয়েছে গাড়ির হর্নের বিকট শব্দ। একটা সময় ঢাকা মসজিদের শহর নামে পরিচিত থাকলেও এখন সুধীজন ঢাকাকে গাড়ি আর যানজটের শহর বলে আখ্যা দিয়ে থাকেন। গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’ কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯ এর তথ্য অনুযায়ী, যানজটের দিক দিয়ে ঢাকা প্রথম স্থানে রয়েছে। ২০১৮ সালে এর অবস্থান ছিল দ্বিতীয়। মাত্র তিন বছর আগেও ঢাকা তৃতীয় স্থানে ছিল। যানজটের মূল কারণ হিসেবে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে।
by Team CAPS, 0 Comments
আজ বিশ্ব প্রাণী দিবস। এর মূল লক্ষ্য হচ্ছে, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণিজগতের কল্যাণের জন্য বার্তা পৌঁছে দেওয়া এবং প্রাণীকল্যাণ আন্দোলনকে যূথবদ্ধ করা। জীববৈচিত্র্যের একাংশ জুড়ে রয়েছে প্রাণিকুল। প্রাণীরা পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। প্রতিটি প্রাণী তার কার্যক্রমের মধ্য দিয়ে জীবজগৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, প্রত্যেক প্রাণী জীবনযুদ্ধ করে প্রাণী ও খাদ্যশৃঙ্খল রক্ষা করে চলেছে।
by Team CAPS, 0 Comments
আমাদের প্রাণের শহর ঢাকা বসবাসের অযোগ্য; ২০১৮ সালে এমনই এক ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বসবাসের অযোগ্য হওয়ার অনেক কারণের মধ্যে দূষণ ও যানজট অন্যতম। দূষণ ও যানজট আন্তঃসম্পর্কিত। সড়কে দীর্ঘ যানজট বায়ুদূষণ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। ঢাকার মতো এত যানজট অন্য কোনো মেগাসিটিতে নেই। গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯’-এর তথ্য অনুযায়ী যানজটের দিক দিয়ে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ঢাকা। যানজটের মূল কারণ হিসেবে ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে।
